হেলে পড়া তিন ভবন ঝুঁকিপূর্ণ কিনা জানা যাবে ৭ দিন পর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ নভেম্বর ২০২১, ১৭:১৮আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৮:৫৩

ভূমিকম্পে চট্টগ্রাম নগরে হেলে পড়া তিন ভবন সরেজমিনে পরিদর্শন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষজ্ঞ দল। শুক্রবারের (২৬ নভেম্বর) ভূমিকম্পে হেলে পড়ার পর শনিবার (২৭ নভেম্বর) পরিদর্শক দল ভবনগুলো পরিদর্শন করে।

সিডিএর প্রধান প্রকৌশলী হাসান বিন শামস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার ভোরে ভূমিকম্পে তিনটি ভবন হেলে পড়েছে বলে আমরা খবর পেয়েছি। এর মধ্যে একটি ভবন কয়েক বছর আগেই হেলে পড়েছিল। আমাদের পরিদর্শক দল সরেজমিনে গিয়ে ভবনগুলো পরিদর্শন করেছে। তারা ভবনগুলোর দেয়ালে কোনও ফাটল দেখেননি।’

শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে চট্টগ্রামে ভূ-কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে নগরের হেলে পড়া ভবনগুলো হলো- চকবাজার থানাধীন উর্দু গলির চার তলা রহমান ভিলা, বহদ্দারহাট খাজা রোড়ের সাবানঘাটা এলাকায় চার তলা একটি ভবন এবং হালিশহর পুলিশ লাইন্সের পশ্চিমে খাল পাড়ের নিউ এল ব্লকে আরেকটি ভবন।

এক প্রশ্নের জবাবে হাসান বিন শামস বলেন, ‘হেলে পড়া ভবনগুলো ঝুঁকিপূর্ণ কি-না সেটি নিশ্চিত হতে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করাতে ভবন মালিককে চিঠি দিয়েছি। তাদেরকে সাত দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে স্বীকৃত বিশেষজ্ঞ দিয়ে ঝুঁকিপূর্ণ কি-না সেটি তদন্ত করে আমাদের জানাবেন। যদি তারা সেটি না করে তাহলে সাত দিন পর আমরা ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেগুলো অপসারণের জন্য সিটি করপোরেশনকে চিঠি দেবো।’

/এফআর/
সম্পর্কিত
ঢাকায় ভূমিকম্প অনুভূত
চীনের ৫.২ মাত্রার ভূমিকম্পে প্রাণ গেল দম্পতির, ধসে পড়লো ১৩ ভবন
দেশে ভূমিকম্প অনুভূত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের