চমেক ছাত্রলীগের সংঘর্ষ: দুই জনের জামিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ নভেম্বর ২০২১, ১৮:০১আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৮:০১

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় করা একটি মামলায় দুই জনকে জামিন দিয়েছেন আদালত। রবিবার (২৮ নভেম্বর) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিন পাওয়া আসামিরা হলেন—কলেজের এমবিবিএস ৬২ ব্যাচের শিক্ষার্থী রক্তিম দে (২১) ও এনামুল হাসান সীমান্ত (২১)। তারা ওই মামলার ১১ ও ১৫ নম্বর আসামি।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, আসামিরা  জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিন আবেদনের বিরোধিতা করেছিলাম। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন।

ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৯ অক্টোবর রাতে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। দুইটি পক্ষের একটি পক্ষ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। অন্য পক্ষ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। 

ওই দিন রাতে প্রতিপক্ষের নেতাকর্মীরা ছাত্রাবাসের কক্ষে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর, মোবাইল চুরির অভিযোগে এনে মহিবুল হাসানের অনুসারী তৌফিকুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় প্রতিপক্ষের ১৬ জনকে আসামি করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের