ওমিক্রন ঠেকাতে আফ্রিকাফেরত ৭ জনের বাড়িতে পতাকা টানানোর সিদ্ধান্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ২২:৫০আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২২:৫০

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকাতে সতর্কতা হিসেবে আফ্রিকাফেরত ব্রাহ্মণবাড়িয়ার সাত প্রবাসী বাংলাদেশির বাড়িতে লাল পতাকা টানানো ও তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিতের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (২৯ নভেম্বর) বিকালে স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করার জন্য প্রত্যেক এলাকার স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সাত জন প্রবাসী আফ্রিকা থেকে দেশে ফিরেছেন। এই সাত জনকে তাদের নিজ বাড়িতে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে। আগত প্রবাসীদের মধ্যে জেলার বাঞ্ছারামপুর উপজেলায় এক, কসবায় ৩, সদরে ২ এবং নবীনগর উপজেলায় একজন রয়েছেন। এর মধ্যে পাঁচ জন পুরুষ এবং দুই জন নারী রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ‘করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া, বতসোয়ানাসহ আফ্রিকা থেকে যারা বাংলাদেশ তথা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় আসবেন তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ বিবেচনার আশ্বাস দক্ষিণ আফ্রিকার
এআই নীতিমালাই লিখলো খোদ এআই!
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী