উখিয়ার ক্যাম্প থেকে নভেম্বরে ২৪১ রোহিঙ্গা গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২১, ১৯:৩৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৯:৩৬

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন এলাকা থেকে নভেম্বর মাসে আরসার সদস্যসহ বিভিন্ন মামলার ২৪১ রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরকে আটকের সময় বিপুল পরিমাণ মাদক, দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার জানান, গত মাসে বিশেষ অভিযানে ১৯৩ জন কথিত আরসা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫৩ হাজার ৫২২ পিস ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজা, ৪৩ ক্যান বিদেশি বিয়ার, পাঁচ বোতল বিদেশি মদ, মাদক বিক্রির নগদ দুই লাখ ৬৮ হাজার টাকা, দুটি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন প্রকার ১৪৯টি দেশীয় অস্ত্র, ২০ লাখ টাকার বিভিন্ন অবৈধ পণ্য উদ্ধার করে। এই সংক্রান্ত ঘটনায় ৩৫টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, এ ছাড়া বিভিন্ন মামালার সন্দেহজনক ২১ পলাতক আসামি ও রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ রোহিঙ্গা গ্রেফতার হয়েছেন। এ ছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯৯ হাজার টাকা জরিমানা আদায়, অবৈধ ৫২টি সিএনজিচালিত অটোরিকশা, ৯টি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি