সাবেক ছাত্রলীগ নেতা রনির ২ বছরের সাজা মওকুফ

চট্টগ্রাম সংবাদদাতা
১২ ডিসেম্বর ২০২১, ২০:০৯আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ২০:০৯

ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে দেওয়া ভ্রাম্যমাণ আদালতের দুই বছরের কারাদণ্ড মওকুফের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ  ফারজানা আকতারের আদালত এ আদেশ দেন। 

চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নাছির উদ্দীন বলেন, ভ্রাম্যমাণ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। আদালত শুনানি শেষে দুই বছরের সাজা মওকুফ করে দিয়েছেন।

নুরুল আজিম রনির আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই বছরের কারাদণ্ড দিয়ে রনিকে জেলে পাঠান। পরে আমরা জেলা ও দায়রা জজ আদালতে আপিলের মাধ্যমে জামিন আবেদন করি। তখন আদালত জামিন মঞ্জুর করেন। এ ছাড়া আপিল নিষ্পত্তির জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতে পাঠান। আপিল শুনানি শেষে আজ আদালত আমাদের আপিল মঞ্জুর করেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের সাজা বেআইনি ও অবৈধ ঘোষণা করে নুরুল আজিম রনিকে খালাস দেন বিচারক।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ মে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন চলার সময় একটি কেন্দ্রের পাশ থেকে অস্ত্র, গুলি ও ব্যালট পেপারে ব্যবহৃত একটি সিলসহ রনিকে আটক করে বিজিবি। ভ্রাম্যমাণ আদালত ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে ইউপি নির্বাচন আইনে তাকে দুই বছরের কারাদণ্ড দেন।

এ ছাড়া তার বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। ২০১৬ সালের ৩০ জুন রনি জামিনে মুক্তি পান।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী