কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে নৈশপ্রহরীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২১, ০৯:৪৭আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০৯:৫৯

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন মিয়া (৬০) নামে এক নৈশপ্রহরী মারা গেছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) ভোরে নগরীর ইস্টার্ন ইয়াকুব প্লাজায় এ ঘটনা ঘটে। 

মামুন মিয়া ওই প্লাজার নৈশপ্রহরী ছিলেন। তিনি দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। 

ইস্টার্ন ইয়াকুব প্লাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম জানান, ভোরে প্লাগ স্ট্যান্ড নামাতে যান মামুন। সেটা হাত ফসকে ভবনের পাশে থাকা তিন হাজার ভোল্টের বিদ্যুতের তারে গিয়ে পড়ে। স্ট্যান্ডের এক মাথা তার হাতে থাকায় বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি। পরে তার সহকর্মীরা খবর দিলে ঘটনাস্থলে আসি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক তদন্ত কমল কৃষ্ণ ধর বলেন, লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।  

/এসএইচ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি