কাগজ ঘোষণায় এলো ১২০ কোটি টাকার সিগারেট স্ট্যাম্প

চট্টগ্রাম সংবাদদাতা
২২ ডিসেম্বর ২০২১, ২১:১৪আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ২১:১৪

কাগজ ঘোষণা দিয়ে চীন থেকে আমদানি করা কনটেইনার ভর্তি প্রায় ১২০ কোটি টাকার জাল সিগারেট ট্যাক্স স্ট্যাম্প জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস। বুধবার (২২ ডিসেম্বর) বিকালে কাস্টম হাউসের শুল্ক কর্মকর্তারা এসব ট্যাক্স স্ট্যাম্প জব্দ করেন।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন রিজবি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারি সিকিউরিটি প্রিন্টিং প্রেসেই কেবল ট্যাক্স স্ট্যাম্প তৈরি করতে পারে। অবৈধ চক্র জালিয়াতি করে জাল সিগারেট স্ট্যাম্পগুলো আমদানি করেছে। আমরা বন্দরে এসব পণ্যের ইনভেন্ট্রি (বন্দর ইয়ার্ডে থাকা কনটেইনার ভর্তি পণ্য সরেজমিন পরীক্ষা) করে অবৈধভাবে পণ্য আমদানির পুরো বিষয়টি নিশ্চিত হয়। বিকালেই পণ্য চালানটি জব্দ করা হয়।’

কাস্টমস সূত্র জানায়, চট্টগ্রামভিত্তিক ট্রেডিং কোম্পানি আরাফাত এন্টারপ্রাইজ চীনের ডিজি অ্যান্টি-ফেক (শেনঝেন) কোম্পানি লিমিটেড থেকে কাগজ আমদানির ঘোষণা দিয়েছিল। কিন্তু পরীক্ষার সময় শুল্ক কর্মকর্তারা দেখতে পান চালানের ভেতরে বিপুল পরিমাণ অবৈধভাবে আনা সিগারেট ট্যাক্স স্ট্যাম্প লুকানো আছে। চট্টগ্রাম কাস্টম হাউসের পোর্ট কন্ট্রোল ইউনিট (পিসিইউ) রফতানি এবং আমদানিকারকের নথি ও ট্রেডিং তথ্য যাচাই করে পণ্য চালানের জালিয়াতির সব তথ্য চিহ্নিত করে।

ডেপুটি কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রিজভী বলেন, ‘২০ ফুট কনটেইনার ভর্তি অবৈধ পণ্য চালানের ভেতরে লুকানো সিগারেট ট্যাক্স স্ট্যাম্প। এই চালান খালাস হলে সরকার ১২০ কোটি থেকে ১৪০ কোটি টাকার বেশি রাজস্ব থেকে বঞ্চিত হতো।’

কাস্টম হাউস সূত্র জানায়, নগরীর জুবলি রোড এলাকার আরাফাত এন্ট্রারপ্রাইজ পণ্য চালানটি আমদানি করতে ইউনিয়ন ব্যাংকে ঋণপত্র (এলসি) করে। কাস্টম হাউসের পোর্ট কন্ট্রোল ইউনিট (পিসিও) রফতানিকারকের বিস্তারিত তথ্য রফতানিকারক দেশ, রফতানিকারকের ওয়েবসাইট, আমদানিকারকের ব্যবসার ধরন ও ঠিকানা, পণ্যের নানা তথ্য বিশ্লেষণ করে। এরপর পণ্য চালানটিতে মিথ্যা ঘোষণায় সিগারেটের প্যাকেটে ব্যবহারযোগ্য জাল স্ট্যাম্প থাকার বিষয়ে প্রাথমিক ধারণা লাভ করে। পরে বুধবার বিকালে পুরো চালানটি জব্দ করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
চট্টগ্রাম বন্দরে জাহাজে ২ বিদেশি নাগরিকের মারামারি, একজন নিহত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী