আগুনে পুড়ে গেছে রোহিঙ্গা ক্যাম্পের হাসপাতালের ৬০ বেড

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২২, ২৩:০৮আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৬:২৪

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬০ বেড। পাশাপাশি হাসপাতালের ছয়টি কক্ষের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন ১৬ রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

রবিবার (০২ জানুয়ারি) রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সন্ধ্যা ৭টার দিকে বালুখালী ২০ নম্বর ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। হাসপাতালের জেনারেটর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে উখিয়া ফায়ার সার্ভিস। 

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. এমদাদুল হক বলেন, ‘রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কেউ হতাহত হয়নি। রোগীদের হাসপাতাল থেকে সরিয়ে নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।’

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পের করোনা হাসপাতালে আগুন

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ চৌধুরী বলেন, ‌‘এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হাসপাতালের অধিকাংশ বেড পুড়ে গেছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।’

আর্মড পুলিশ ব্যাটালিয়নের-১৪ অধিনায়ক নাইমুল হক বলেন, ‘অগ্নিকাণ্ডে হাসপাতালের ৬০টি বেড পুড়ে গেছে। এ ছাড়া হাসপাতালের ছয়টি কক্ষের আসবাব পুড়ে যায়। ১৬ রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।’ 

এর আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়েছিল।

/এএম/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী