সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫ জনকে পাঠানো হয়েছে ঢাকায়

কুমিল্লা সংবাদদাতা
১৪ জানুয়ারি ২০২২, ১৫:১৫আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৫:১৫

কুমিল্লার নাঙ্গলকোটের বিরুলিয়া গ্রামের মুন্সি বাড়িতে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত পাঁচ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতরা হলেন বিরুলিয়া গ্রামের বেলুন বিক্রেতা আনোয়ার (৩৫), একই গ্রামের শাহ আলমের ছেলে আবদুর রব (২৭), সালাউদ্দীনের ছেলে সাব্বির হোসেন, ওমর ফারুলের ছেলে সাইফুল, পাশের পশ্চিম বামপাড়া গ্রামের শাহ আলমের ছেলে ইমন হোসেন (১৫)। 

বেলুন বিক্রেতার বানানো সিলিন্ডার বিস্ফোরণেই শঙ্কায় ৩৮ প্রাণ

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে বাংলা ট্রিবিউনকে আহতদের ঢাকায় পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. আসিফ ইমরান।

নিজেই গ্যাস উৎপাদন করে বেলুন ফোলাতো আনোয়ার 

তিনি আরও জানান, এ ঘটনায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন ২২ জন। যাদের সাত জন ইতোমধ্যে বাড়ি ফিরেছেন। বাকি ১৫ জনের পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। 

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিরুলিয়া গ্রামের আনোয়ার হোসেন বেলুন ফোলানোর সময় বাড়ির মানুষজন ভিড় জমান। হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে এতে অর্ধশতাধিক আহত হন। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী