জঙ্গলে পথ হারালেন মামুন, পেরিয়ে গেছে মধ্যরাত, তারপর?

চট্টগ্রাম সংবাদদাতা
১৫ জানুয়ারি ২০২২, ১৪:২৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৪:২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে হাঁটতে হাঁটতে জঙ্গলে গিয়ে পথ হারালেন মো. মামুন চৌধুরী। ফেরার পথ খুঁজে পাচ্ছিলেন না কিছুতেই। এদিকে জঙ্গলে নেমে আসছে সন্ধ্যা। চেপে বসতে শুরু করলো আতঙ্ক। হুট করে মনে পড়লো একটি সংখ্যা—৯৯৯। দ্রুত ফোন করে বললেন নিজের সম্ভাব্য অবস্থানের কথা। এরপর শুরু অপেক্ষার পালা। সন্ধ্যা থেকে রাত। এরপর গভীর রাত। তারপর একসময় তাকে উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) বিকালের ঘটনা এটি। সীতাকুণ্ড থানার বারৈয়াঢালা এলাকার জঙ্গলে ঘুরতে যান মামুন চৌধুরী (৫০)। ৯৯৯-এ ফোন করার পর রাত ২টার দিকে ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

ওসি বলেন, মামুন চৌধুরী পথ হারিয়ে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে উদ্ধার করতে বলেন। সীতাকুণ্ড থানার পুলিশ তাকে উদ্ধার করে শুক্রবার রাত ৩টার দিকে ঘরে পৌঁছে দেয়।

/এফএ/
সম্পর্কিত
পুলিশকে ফোন করে গৃহশিক্ষিকার লাশের কথা জানান সুজন, মাথা-ঠোঁটে আঘাতের চিহ্ন
৯৯৯ এ ফোন, যশোরে অপহৃত ব্যক্তি উদ্ধার
নিরাপত্তা জোরদার: সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী