যাত্রী বেশে বাসে উঠে চুরি-ছিনতাই-ডাকাতি করতো তারা

মীরসরাই প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২২, ১৯:৫৩আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৯:৫৩

চট্টগ্রামের মীরসরাই থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের সংঘবদ্ধ চক্রের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার (১৯ ও ২০ জানুয়ারি) সীতাকুণ্ড, ব্রাহ্মণবাড়িয়া ও মীরসরাই থেকে তাদের গ্রেফতার করা হয়। 

এ সময় তাদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল, প্রাইভেটকার ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। তারা যাত্রী বেশে গণপরিবহনে উঠে চুরি, ছিনতাই ও ডাকাতি করতেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- সীতাকুণ্ডের মধ্যম সলিমপুর এলাকার সেকান্দার মিয়ার ছেলে মিজানুর রহমান প্রকাশ সাদ্দাম (২৩), মীরসরাইয়ের পূর্ব হাইতকান্দি কুরুয়া এলাকার রবিউল হোসেনের ছেলে আরাফাত হোসেন রনি (২৩), চট্টগ্রামের ফ্রি-পোর্ট এলাকার মো. ওসমানের ছেলে তুষার (২২), সীতাকুণ্ডের দক্ষিণ ছলিমপুর এলাকার ফরিদুল আলমের ছেলে মো. শহিদ (২৩), চট্টগ্রামের কালুশাহ এলাকার মৃত বজলুল হকের ছেলে মো. বক্কর (২৬), ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. মহসিন (২৩), ভাটিয়ারীর হাতেম পাড়া এলাকার মো. রফিকের ছেলে রবিউল হোসেন (২৪), কুমিল্লার নাঙ্গলকোর্ট এলাকার মো. ইউসুফের ছেলে রাকিব হোসেন (২০) ও লক্ষ্মীপুরের চন্দগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মাসুদুর রহমান (২৩)।

মীরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, ‘তাদেরকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। তারা বিভিন্ন সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী বেশে গণপরিবহনে উঠে ছিনতাই করতো। মহাসড়কে রড় মেরে গাড়ি ডাকাতি করতো।’

/এফআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি