‘ফেল’ করা ছয় শিক্ষার্থী চ্যালেঞ্জ করে পেলো জিপিএ-৫

কুমিল্লা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২, ২৩:০১আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২৩:০১

২০২১ সালের এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল শুক্রবার (১৭ জানুয়ারি) প্রকাশিত হয়েছে। এতে আবেদনকারীদের মধ্যে কুমিল্লার ৮২ জনের ফল পরিবর্তন হয়। ৫১ জন ফেল থেকে পাস করেছে। এর মধ্যে প্রথম প্রকাশিত ফলে ফেল করা ছয় জন পেয়েছে জিপিএ-৫। এ ছাড়া ২৫ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। 
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানিয়েছেন, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বোর্ডে গ্রুপ ভিত্তিক নৈর্বাচনিক ১১ বিষয়ে চার হাজার ১৯৩ জন শিক্ষার্থী চার ৬৭৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২২ ও ২৩ জানুয়ারি কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। গত ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করে বোর্ড।

/এফআর/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী