ফেনীতে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

ফেনী প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২২, ০০:৫৩আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০০:৫৩

ফেনীতে রাস্তায় ময়লা ফেলাকে কেন্দ্র করে নুরুল আবসার (৪৫) নামের এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। শুক্রবার (২১ জানুয়ারি) বিকালে দাগনভূঞা উপজেলার উত্তর জায়লস্কর ইউনিয়নের শাহ আলম মাস্টারবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নুরুল আবসার ওই বাড়ির আবদুল বারেকের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী পারভীন আক্তার রাতে থানায় মামলা করেন। তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

এজাহারের বরাত দিয়ে ওসি জানান, উত্তর জায়লস্কর ইউনিয়নের শাহ আলম মাস্টারবাড়ির নুরুল আবসার ও সফিকুর রহমানের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বনিবনা হচ্ছিল না। শুক্রবার দুপুরে আবসারের পরিবারের সদস্যদের চলাচলের রাস্তায় সফিকুরের পরিবারের সদস্যরা ময়লা ফেলেন। এ নিয়ে উভয়পক্ষের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সফিকুরের পরিবারের সদস্যরা নুরুল আবসারকে পিটিয়ে আহত করেন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মামলার আসামি সফিকুরের স্ত্রী রোকেয়া বেগম, ছেলে জাহেদ ও জনিকে গ্রেফতার করেছে পুলিশ।

/এএম/এফএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের