কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে 

কুমিল্লা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৯

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মড়হ গ্ৰামে জমি দখল করে রাস্তা নির্মাণের সময় বাধা দেওয়ায় অজিউল্লাহ (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত অজিউল্লাহ মড়হ পশ্চিম পাড়ার মৃত আব্দুল মুনাফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মড়হ গ্রামের একটি সড়কের সম্প্রসারণ কাজ সম্প্রতি শুরু হয়। সম্প্রসারণের সময় ভূমি অধিগ্রহণ ছাড়া নিজের জমির ওপর রাস্তা করা হয় বলে অভিযোগ করেন অজিউল্লাহ। এ নিয়ে বিষয়টি মীমাংসার জন্য মড়হ পশ্চিম পাড়ায় লক্ষ্মণপুর ইউপি চেয়ারম্যান মইন উদ্দিন চৌধুরী তার দলবল নিয়ে আসেন। এ সময় অজিউল্লাহকে ডেকে নেন চেয়ারম্যান। তাকে জায়গাটি ছেড়ে দিতে বলেন। অজিউল্লাহ এতে রাজি না হওয়ায় চেয়ারম্যানের লোকজন তাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

 বিষয়ে জানতে অভিযুক্ত চেয়ারম্যান মইন উদ্দিন চৌধুরীর মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

মনোহরগঞ্জ থানার ওসি মাহবুবুল করিম জানান, নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও কোনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি