বঙ্গবন্ধুর জন্মদিনে ১০২ পাউন্ডের কেক কাটলেন এমপি সীমা

কুমিল্লা প্রতিনিধি
১৭ মার্চ ২০২২, ২১:২৮আপডেট : ১৭ মার্চ ২০২২, ২১:২৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুমিল্লায় ১০২ পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। একই সঙ্গে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) নগরীর মডার্ন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করেন কুমিল্লার সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুমান সুলতানা সীমা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০২ পাউন্ডের কেক কাটা হয়। এতে অংশ নেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আঞ্জুমান সুলতানা সীমা বলেন, বাংলাদেশ গঠনের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকনির্দেশনায় বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত একটি উন্নত রাষ্ট্র বিনির্মাণে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন, তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন। এজন্য তার ১০২তম জন্মদিন উপলক্ষে ১০২ ফাউন্ডের কেক কেটেছি। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক, মহানগর আওয়ামী লীগ নেতা কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান প্রমুখ।

এর আগে সকালে কুমিল্লার নগর উদ্যান বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এমপি সীমা। সকাল ১০টায় ঐতিহাসিক টাউন হল মাঠে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও সুবর্ণজয়ন্তী র‍্যালির উদ্বোধন করেন তিনি।

/এএম/
সম্পর্কিত
আসলেই কি বঙ্গবন্ধুর মুক্তির জন্য আন্দোলন করেছে জামায়াত?
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি
বঙ্গবন্ধুর ম্যুরালের ওপর ‘উপজেলার মানচিত্র’ আঁকলেন ইউএনও
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী