ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া নারীর লাশ মিললো শৌচাগারে

বান্দরবান প্রতি‌নি‌ধি
০৮ এপ্রিল ২০২২, ১৯:২২আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৯:২২

বান্দরবান সদর হাসপাতালের শৌচাগার থেকে বিউটি দাশ (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পু‌লিশ। শুক্রবার (৮ এপ্রিল) দুপুর ‌সোয়া ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারী শহরের কালাঘাটা লিয়াকত আলী পাড়ার চন্দন দাশের স্ত্রী।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ডায়রিয়াজনিত কারণে ওই নারী হাসপাতালে ভর্তি হন। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে শৌচাগারে যান। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও না আসায় বড় ছেলে ঋত্বিক দাশ মাকে খুঁজতে টয়লেটে গেলে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। চিৎকার শুনে হাসপাতালের চিকিৎসক ও অন্যান্যরা ছুটে গেলে  গিয়ে লাশ দেখতে পান। খবর দিলে বান্দরবান সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সদর হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল কর্মকর্তা মো. জিয়াউল হায়দার বলেন, ‘বিউটি দাশ ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। দুপুরে জানতে পারি, তিনি হাসপাতালের শৌচাগারে গিয়ে আত্মহত্যা করেছেন। পরে আমরা বিষয়টি থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ওসি (তদন্ত) কানুন চৌধুরী বলেন, ‘বান্দরবান সদর হাসপাতালের টয়লেট থেকে বিউটি দাশ নামে এক নারীর ঝুলন্ত দাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তে শেষে বিস্তারিত জানা যাবে।’

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের