‘বন্দুকযুদ্ধে’ আহত র‍্যাব কর্মকর্তা শঙ্কামুক্ত

কুমিল্লা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২২, ১৫:০৮আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৫:১৪

কুমিল্লায় মাদক কারবারিদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় গুলিবিদ্ধ র‍্যাব সদস্য করপোরাল মো. রুবেল গাজী শঙ্কামুক্ত হয়েছেন। তার শরীরে বিদ্ধ গুলি বের করেছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য তাকে এখনও কুমিল্লা সিএমএইচে রাখা হয়েছে। 

এদিকে আহত তিন মাদক ব্যবসায়ীর একজনকে ছাড়পত্র দিয়ে র‍্যাব হেফাজতে রাখা হয়েছে। অন্য দুই জন এখনও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

শনিবার (৯ এপ্রিল) দুপুরে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

আরও পড়ুন: কুমিল্লায় র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি

তিনি বলেন, ‌‘বন্দুকযুদ্ধে’ করপোরাল রুবেলের শরীরে একটি গুলি লাগলে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা সিএমএইচে পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখানে শুক্রবার (৮ এপ্রিল) তার শরীর থেকে গুলিটি বের করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।’

মেজর মোহাম্মদ সাকিব জানান, ঘটনায় জড়িত আরও কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে শিগগিরই জানানো হবে। 

গত ৭ এপ্রিল রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকায় র‍্যাবের সঙ্গে মাদক কারবারিদের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এতে এক র‍্যাব কর্মকর্তা ও তিন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।

/এসএইচ/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের