কক্সবাজারে বজ্রাঘাতে প্রাণ গেলো ২ জনের

কক্সবাজার প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২২, ১৭:১৪ আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৭:১৪

কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রাঘাতে দুই শ্রমিকের মৃত্যু ও একজন আহত হয়েছেন। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে পৃথক বজ্রাঘাতে এ হতাহতের ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন- কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল তাবেলারচর গ্রামের মৃত আবু জাফরের ছেলে সাহাব উদ্দিন (৫৫) ও পটুয়াখালীর গলাচিপা উপজেলা গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের ছেলে সাহাব উদ্দিন (৪৫)। আহতের নাম সুশিলা দাশ (৩২)।

কুতুবদিয়া থানার ওসি ওমর হায়দার জানান, দুপুরের দিকে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল তাবেলারচর লবণের নৌকায় লবণ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন। এ সময় সাহাব উদ্দিন অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, একই সময় কুতুবদিয়া চ্যানেলে বালু পরিবহনের শ্রমিক সাহাব উদ্দিনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুপুর ১২টার দিকে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে জেলে পাড়ার বাসিন্দা প্রবাস দাশের স্ত্রী সুশিলা বজ্রপাতের প্রচণ্ড আওয়াজে অজ্ঞান হয়ে পড়েন। তিনি কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
এক বিদ্যালয়ে বজ্রপাতে অসুস্থ হয়ে ১৮ ছাত্রী হাসপাতালে
বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোন বিভাগে কেমন
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক