ডেনমার্কের রাজকুমারী কক্সবাজারে

কক্সবাজার প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২২, ২০:১৮আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ২০:১৮

তিন দিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। সোমবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় একটি ফ্লাইটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

বিমানবন্দরে রাজকুমারী ডোনাল্ডসনকে ফুলেল শুভেচ্ছা জানান কক্সবাজারে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এবং পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেনমার্কের রাজকুমারীকে ফুল দিয়ে শুভেচ্ছা

মঙ্গলবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার। আগামী ২৭ এপ্রিল বুধবার ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন তিনি। ক্যাম্পে গিয়ে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে ঠিক কী ধরনের প্রভাব বাংলাদেশের ওপর পড়ছে, তা দেখতে সাতক্ষীরা পরিদর্শনে যাবেন তিনি।

সেখান থেকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার ইচ্ছাও রয়েছে ডেনমার্কের রাজকুমারীর। জলবায়ুর পরিবর্তন সেখানে কী ধরনের সংকট তৈরি করেছে এবং সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করেছে, তা প্রত্যক্ষ করবেন।

/এফআর/
সম্পর্কিত
ভিএফএস গ্লোবালের সময়সূচি পরিবর্তন 
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ডেনমার্ক ও জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
গ্রিনল্যান্ড সংকট: আর্কটিক অঞ্চলে নিরাপত্তা বাড়াবে ডেনমার্ক ও ন্যাটো
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম