ডেনমার্কে ডাইনোসর যুগের বমির জীবাশ্ম আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৫, ২৩:০৪আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ২৩:০৪

ডেনমার্কে ৬৬ মিলিয়ন বছর আগের ডাইনোসর যুগের বমির জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে। সোমবার (২৭ জানুয়ারি) দেশটির মিউজিয়াম অব ইস্ট জিল্যান্ড এই দাবি করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় একজন অপেশাদার জীবাশ্ম সন্ধানী কোপেনহেগেনের দক্ষিণে ইউনেস্কোর তালিকাভুক্ত স্টিভন্সের ক্লিফ থেকে এই অদ্ভুত জীবাশ্মের খোঁজ পান।

পিটার বেনিক নামের ওই ব্যক্তি হেঁটে যাওয়ার সময় চকের ভেতর কিছু অস্বাভাবিক খণ্ড খুঁজে পান, যা পরবর্তীতে সি লিলির অংশ বলে চিহ্নিত হয়। তিনি এগুলো পরীক্ষা করার জন্য জাদুঘরে নিয়ে গেলে জানা যায়, জীবাশ্মটি ক্রিটেশাস যুগের শেষ দিকের, প্রায় ৬৬ মিলিয়ন বছর আগের।

বিশেষজ্ঞদের মতে, জীবাশ্মটি অন্তত দুটি ভিন্ন প্রজাতির সি লিলির অংশ নিয়ে গঠিত, যা সম্ভবত একটি মাছ খেয়েছিল এবং পরে হজম না হওয়া অংশগুলো উগরে দিয়েছিল।

জাদুঘরটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের আবিষ্কার অতীতের বাস্তুতন্ত্র পুনর্গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি কোন প্রাণী কী খেয়েছিল সে সম্পর্কে মূল্যবান তথ্য দেয়।

প্যালিওনটোলজিস্ট জেসপার মিলান এই আবিষ্কারকে ‘অসাধারণ একটি ঘটনা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি প্রাচীন খাদ্যশৃঙ্খল বিষয়ে সম্পর্কগুলোকে ব্যাখ্যা করতে সাহায্য করে।

তিনি আরও বলেন, সি লিলি খুব পুষ্টিকর খাদ্য নয়, কারণ এগুলো মূলত ক্যালসিয়ামের প্লেট দিয়ে তৈরি এবং সামান্য নরম অংশ রয়েছে। ৬৬ মিলিয়ন বছর আগে ক্রিটেশাস সাগরের তলায় থাকা সি লিলি খেয়েছিল একটি প্রাণী, সম্ভবত কোনও ধরনের মাছ, যা পরবর্তীতে হাড়ের অংশগুলো উগরে দেয়।

 

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী