ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নেই যানজট

কুমিল্লা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২২, ১৫:৫৮আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৫:৫৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশে স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাপে যানজটের আশঙ্কা থাকলেও সড়কের কোথাও যানজট নেই বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণে প্রায় আধাঘণ্টার যানজট লাগে। পরে হাইওয়ে পুলিশের উদ্ধার কাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।

দুপুর ২টা পর্যন্ত (সংবাদ লেখার সময়) মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে দাউদকান্দি টোলপ্লাজা যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। তবে বাজার এলাকায় ধীর গতিতে যান চলাচল করছে।

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা ঘুরে দেখা গেছে, দূরপাল্লার গাড়ির চাপ থাকলেও স্বাভাবিকভাবেই যান চলাচল করছে।

দাউদকান্দি এলাকার বাসিন্দা জাহিদুর রহমান জানিয়েছেন, দাউদকান্দি এলাকায় সড়কে যানবাহনের চাপে কোথাও কোথাও ধীর গতি আছে, তবে যানজট লাগেনি কোথাও।

চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী আবুল বাশার বলেন, বাজার এলাকায় যানবাহনের ধীরগতি থাকলেও, চলাচল অব্যাহত আছে। 

সড়ক ও জনপথের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, মহাসড়কে যেন যানজট না লাগে তাই আমরা ঈদের আগেই সংস্কারকাজ বন্ধ করেছি। এখন কোনও যানজট নেই।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি জহিরুল ইসলাম বলেন, চান্দিনায় দুর্ঘটনার কারণে সাময়িক সমস্যা হয়েছিল। এখন কোনও সমস্যা নেই। এভাবে চলতে থাকলে আর মানুষের ভোগান্তি হবে না। আমাদের পুরো টিম মাঠে কাজ করছে। আশা করছি কোনও যানজট হবে না।

/টিটি/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম