দিঘিতে সাঁতার কাটতে নেমে উপ-কর কমিশনারের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
০৪ মে ২০২২, ১৮:২৭আপডেট : ০৪ মে ২০২২, ১৯:১৪

নোয়াখালীর চাটখিল উপজেলায় দিঘিতে সাঁতার কাটতে গিয়ে ডুবে উপ-কর কমিশনার ওমর ফারুক মাসুমের (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার (৪ মে) দুপুরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মল্লিকা দিঘিতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি উপজেলার খিলপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের কাশেম আলী মিছাব বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে। ৩১তম বিসিএসের এই কর্মকর্তা ঢাকার উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ছয় বন্ধু ও এক সহকর্মীসহ মল্লিকা দিঘিতে গোসল করতে নেমে সাঁতার কেটে মাঝখানে যান। বন্ধু ও সহকর্মীরা ফিরে আসতে পারলেও ওমর ফারুক মাসুম দিঘির মাঝখান থেকে ফিরে আসতে পারেননি। খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দিঘিতে তল্লাশি চালিয়ে লাশ উদ্ধার করেন।
 
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্ধুরা তীরে ফিরলেও ওমর ফারুক মাসুম ফিরতে পারেননি। তার সন্ধানে দিঘিতে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চালিয়ে বিকাল সোয়া ৫টায় লাশ উদ্ধার করে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের