পুলিশ পাহারায় ঢাকায় নেওয়া হলো অসুস্থ রেদোয়ানকে

কুমিল্লা প্রতিনিধি
১৫ মে ২০২২, ০৪:০০আপডেট : ১৫ মে ২০২২, ০৪:০০

 

 

শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় কুমিল্লার চান্দিনার সাবেক সংসদ সদস্য, প্রতিমন্ত্রী ও এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে কারাগার থেকে ঢাকায় নেওয়া হয়েছে। শনিবার (১৪ মে) রাত সোয়া ৮টার দিকে পুলিশ পাহারায় অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়।

এর আগে ড. রেদোয়ান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। প্রাথমিকভাবে পর্যবেক্ষণ শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন সেখানকার চিকিৎসকরা।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, ‘শনিবার সকাল থেকেই কারাগারে ড. রেদোয়ান কিছুটা অসুস্থবোধ করেন। বিকালের দিকে তার বুকে ব্যথা শুরু হলে সিভিল সার্জনের সঙ্গে পরামর্শ করে একজন মেডিসিন বিশেষজ্ঞকে কারাগারে আনা হয়। ওই চিকিৎসক পর্যবেক্ষণ শেষে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে স্থানান্তর করার কথা জানান। পরে বিকালে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। কুমেকের চিকিৎসকরা রাতে তাকে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়ার পরামর্শ দেন। কারাবিধি মেনেই চিকিৎসকদের পরামর্শে ড. রেদোয়ানকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মহিউদ্দিন বলেন, ‘ড. রেদোয়ানের পরীক্ষা-নিরীক্ষা শেষে শরীরে কিছু সমস্যা থাকায় তাকে ঢাকায় নেওয়ার জন্য বলা হয়েছে। এখন জেলা পুলিশ ও কারাগার কর্তৃপক্ষ তদারকি করছে।’

ড. রেদোয়ান আহমেদের ছেলে সুলতান মঈন আহমেদ রবিন জানান, তার বাবার শারিরীক অবস্থা খারাপ। এ জন্য চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে ঢাকায় চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে, ৯ মে চান্দিনায় নিজ নির্বাচনি এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীদের হামলার মুখে পড়েন ড. রেদোয়ান। এ সময় তিনি তার ব্যক্তিগত শটগান থেকে গুলি চালান। ছাত্রলীগের দাবি এতে তাদের দুজন আহত হন। ওইদিন সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক আখলাকুর রহমানের দায়ের মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। ওই মামলায় রেদোয়ান আহমেদ ও তার গাড়ি চালকসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। পরে রাতে গাড়ি চালক ও অপর দুই দলীয় নেতাসহ ড. রেদোয়ানকে কারাগারে পাঠানো হয়।

 

/আইএ/
সম্পর্কিত
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে, দাবি মিয়া গোলাম পরওয়ারের
ময়মনসিংহে কোন দল কয়টি আসন পেলো
বিএনপি এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দল, এজন্য ত্যাগ করেছি: অলি আহমদ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী