ব্রাহ্মণবাড়িয়ায় পচা মাংস বিক্রি, কসাইকে ২০ দিনের জেল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ মে ২০২২, ১৯:০২আপডেট : ১৬ মে ২০২২, ১৯:০২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পচা মাংস বিক্রির দায়ে আকরাম মিয়া (৩৮) নামে এক কসাইকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন পৌর বাজারে অভিযান চালিয়ে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আকরাম মিয়া নবীনগর পৌর এলাকার উত্তর পাড়ার সৈয়দ আহমেদের ছেলে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী মোশাররফ হোসেন বলেন, অভিযানে কসাই আকরাম মিয়ার দোকানে খাবারের অনুপযোগী মাংস পাওয়া যায়। পরে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মাংসের গুণগত মান পরীক্ষা করে নিশ্চিত করে জানান, এই মাংস খাবারের অনুপযোগী। ওই মাংস খেলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন।

তিনি বলেন, কসাই আকরাম তার অপরাধ স্বীকার করায় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এই পচা মাংস জনগণের সামনে নষ্ট করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি