কক্সবাজার ঘুরতে যাওয়া তরুণীর মদপানে মৃত্যুর অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি
১৮ মে ২০২২, ২০:৫৮আপডেট : ১৮ মে ২০২২, ২১:৩৩

কক্সবাজারে বেড়াতে আসা লাবণী আকতার (১৯) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাসকারী বরগুনার মনির হোসেনের মেয়ে।

বুধবার (১৮ মে) দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সঙ্গে থাকা দুই বন্ধুকে আটক করা হয়েছে। আরও দুই বন্ধু পলাতক রয়েছেন।

আটক বন্ধুরা হলেন, যাত্রীবাড়ী এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে কামরুল আলম (২০) ও আবদুর রহমানের ছেলে আরিফ রহমান নিলু (২১)।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, অতিরিক্ত মদপানে অসুস্থ হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মদপানে সেখানে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

তিনি জানান, গত ১১ মে লাবণী আকতারসহ চার বন্ধু কক্সবাজার আসে। এসে কলাতলীর বিচ হলিডে আবাসিক হোটেলে ওঠেন। সেখানে থাকা অবস্থায় ১৪ মে অসুস্থ হয়ে পড়লে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৬ মে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মারা যান।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সঙ্গে আসা চার জনের মধ্যে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে আনা হয়েছে। তারা স্বীকার করেন অতিরিক্ত মদ্যপান করেছিল ওই তরুণী।

মৃতের বাবাসহ অভিভাবকরা কক্সবাজারে অবস্থান করছেন। এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আটক দুই জনকে ৫৪ ধারায় আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি