কুমিল্লা সিটি নির্বাচন: ৬ মেয়র প্রার্থীরই মনোনয়ন বৈধ

কুমিল্লা প্রতিনিধি
১৯ মে ২০২২, ১৮:৩০আপডেট : ১৯ মে ২০২২, ১৯:০২

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের সাধারণ কাউন্সিলর পদে ১২০ জনের মধ্যে ৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জনের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৯ মে) বিকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী। 

সিটি নির্বাচনে ছয় মেয়র প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়।

বৈধ ঘোষণা করা ছয় প্রার্থী হলেন–আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত, স্বতন্ত্র কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, স্বতন্ত্র নিজাম উদ্দিন কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত রাশেদুল ইসলাম, স্বতন্ত্র কামরুল আহসান বাবুল ও স্বতন্ত্র মাসুদ পারভেজ খান ইমরান। এদের মধ্যে প্রার্থী মাসুদ পারভেজের মনোনয়নপত্র নিয়ে শুনানির পর তা বৈধ ঘোষণা করা হয়। 

উল্লেখ্য, ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
কুসিকস্বপদে বহাল চান বিএনপি ও জামায়াতপন্থি কাউন্সিলররা
ঘুরেফিরে এক জেলায় ১৬ বছর সরকারি কর্মকর্তা
কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার ব্যাংক হিসাব জব্দ
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী