ব্রাহ্মণবাড়িয়ায় জানালা বন্ধ করা নিয়ে স্ত্রীর ধাক্কায় স্বামী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ মে ২০২২, ১৭:১২আপডেট : ২১ মে ২০২২, ১৭:১২

ব্রাহ্মণবাড়িয়ায় দাম্পত্যে কলহের জেরে তাজুল ইসলাম (৫০) নামে এক প্রবাসী খুন হয়েছেন। শুক্রবার (২০ মে) মধ্য রাতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত তাজুল ইসলাম ঘাটিয়ারা গ্রামের এমরান মোল্লার ছেলে। ঘটনার পর পুলিশ তার স্ত্রী সামসিয়া আক্তার তোহাকে (৪৫) গ্রেফতার করেছে। শনিবার সকালে নিহতের বাবা সামসিয়া আক্তারসহ দুই জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেছেন।

পুলিশ জানায়, ওই প্রবাসী দীর্ঘ ২৪ বছর সৌদি আরবে ছিলেন। দুই মাস আগে তিনি দেশে আসেন। শুক্রবার রাতে ঘরের জানালা বন্ধ করা নিয়ে স্বামী-স্ত্রীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাজুল প্রথমে তোহাকে থাপ্পড় মারেন। পরে এই নিয়ে আবার বাগবিতণ্ডা হলে স্ত্রীকে মারধর করেন ওই প্রবাসী।

পরে স্ত্রী ধাক্কা দিলে টেবিলের ওপর পড়ে তাজুল মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েন। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তোহাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় শনিবার নিহতের বাবা বাদী হয়ে সদর মডেল থানায় দুই জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। নিহতের স্ত্রীকে গ্রেফতার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম