ইউক্রেনে নিহত হাদিসুরের পরিবার পাচ্ছে সাড়ে ৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ মে ২০২২, ১৯:৫৮আপডেট : ২৫ মে ২০২২, ১৯:৫৮

ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় নিহত প্রকৌশলী মোহাম্মদ হাদিসুর রহমানের পরিবার ক্ষতিপূরণ হিসেবে পাচ্ছে পাঁচ লাখ ডলার (প্রায় সাড়ে চার কোটি টাকা)। একইসঙ্গে তার এক ভাইকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে চাকরি দেওয়া হচ্ছে।

বুধবার (২৫ মে) বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক (শিপ পার্সোনাল) ক্যাপ্টেন আমীর মো. আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করে জানান, ইন্স্যুরেন্স থেকে এ টাকা হাদিসুরের পরিবারকে দেওয়া হচ্ছে। তার এক ছোট ভাইকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে চাকরি দেওয়া হবে। তবে প্রাথমিকভাবে অস্থায়ীভাবে বিএসসিতে চাকরি দেওয়া হচ্ছে। আগামী ১ জুন থেকে তিনি চাকরিতে যোগ দেবেন। একইভাবে জাহাজে থাকা ২৮ নাবিক-ক্রু সাত মাসের বেতন পাবেন।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইন্স্যুরেন্স থেকেই হাদিসুরের পরিবারকে পাঁচ লাখ ডলার দেওয়ার চুক্তি হয়েছে। একই সঙ্গে সাত মাস করে বেতন পাবেন বাকি ২৮ নাবিক-ক্রু। হাদিসুরের পরিবারকে বিভিন্ন ধাপে বিএমএমওএ-এর পক্ষ থেকে ১৯ লাখ টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া আইটিএফ নামে নাবিকদের একটি আন্তর্জাতিক সংগঠনের পক্ষ থেকেও দেওয়া হয়েছে সাড়ে পাঁচ লাখ টাকা।’

উল্লেখ্য, গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে অবস্থানরত অবস্থায় বিএসসির মালিকানাধীন বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলা হয়। এ সময় জাহাজটিতে ২৯ জন নাবিক ও ক্রু ছিল। হামলায় জাহাজের তৃতীয় প্রকৌশলী মোহাম্মদ হাদিসুর রহমান নিহত হন। এ ছাড়া ওই রকেট হামলায় জাহাজের নেভিগেশন ব্রিজে ভয়াবহভাবে আগুন ধরে যায়। এতে জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে জাহাজটি ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় ফেলে ১০ মার্চ জীবিত ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়। ১৫ মার্চ নিহত হাদিসুর রহমানের লাশ দেশে পৌঁছে।

/এফআর/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি