বাংলার মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ: আ ক ম মোজাম্মেল হক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ মে ২০২২, ১৫:৪১আপডেট : ২৭ মে ২০২২, ১৫:৪১

বঙ্গবন্ধুকে হত্যা করে যারা ক্ষমতায় এসেছিল, তারা দেশকে ‘অকার্যকর ব্যর্থ রাষ্ট্র’ বানাতে চেয়েছিল মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের পরাজিত করে আবারও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ফেরত নিয়ে এসেছেন।’ বাংলার মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৭ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর জেলা খেলাঘর আসর আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ‘জিয়া, এরশাদ, খালেদা জিয়া ২৯ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল। অন্যদিকে বঙ্গবন্ধু সাড়ে ৩ বছর এবং শেখ হাসিনা সাড়ে ১৮ বছরসহ মোট ২২ বছর আমরা (আওয়ামীলীগ) রাষ্ট্র ক্ষমতায় ছিলাম। তারা ২৯ বছরে কী করেছে, আর আমরা ২২ বছরে কী উন্নয়ন করেছি; তা আপনারা গ্রামে উপজেলায়-জেলায় উন্নয়নের চিত্র দেখলেই বুঝতে পারবেন।’

‘উন্নয়নের হিসাব করলেই বোঝা যায়, বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়ন চায়নি’ মন্তব্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘তারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। আমরা চাই সে কালো দিনগুলো যেন আর ফিরে না আসে।’

এর আগে দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে জেলা খেলা ঘর আসরের পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন।

জেলা খেলাঘর আসরের সভাপতি ডা. মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার আনিসুর রহমান, ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিষ কুমার চক্রবর্তী, খেলাঘর আসরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রণয় সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

/ইউএস/
সম্পর্কিত
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ১৭৯
সর্বশেষ খবর
তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া কত বাড়ছে
তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া কত বাড়ছে
প্রথমস্ত্রীসহ আদালতে গাজী নজরুল 
প্রথমস্ত্রীসহ আদালতে গাজী নজরুল 
বাধ্য হয়ে তেলের দাম সমন্বয় করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী 
বাধ্য হয়ে তেলের দাম সমন্বয় করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী 
দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌ বাহিনী সদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌ বাহিনী সদস্যের মৃত্যু
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে