বাসার ছাদে খেলতে গিয়ে প্রাণ গেলো ২ শিশুর

কুমিল্লা প্রতিনিধি
০২ জুন ২০২২, ২৩:১১আপডেট : ০২ জুন ২০২২, ২৩:১১

কুমিল্লার মনোহরগঞ্জে একটি বাড়ির ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি গ্রামের ব্যাপারী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। 

মারা যাওয়া দুই শিশু হলো- কান্দি গ্রামের মাসুদ আলমের ছেলে নাজমুল হাসান (১০) ও একই গ্রামের রিপন মিয়ার মেয়ে রিংকি আক্তার (১২)। ঘটনার সময় অন্য এক নারী ও এক শিশু বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়েছে। আহত শিশুর নাম মাইশা আক্তার বলে জানা গেছে। তার অবস্থাও সংকটাপন্ন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে ওই বাড়ির এক নারী বার্ধক্যজনিত কারণে মুমূর্ষু অবস্থায় থাকায় তাকে দেখতে বিভিন্ন স্থান থেকে স্বজন ও প্রতিবেশীরা আসেন। বিকালে ওই বাড়ির আমির হোসেনের মালিকানাধীন একতলা ভবনের ছাদে কয়েকজন শিশু খেলাধুলা করতে যায়। এ সময় গাছ থেকে আম পাড়তে গেলে নাজমুল হাসান ভবনের ছাদের ওপরে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় নাজমুল। এ সময় গুরুতর আহত হয় এক নারী ও আরও দুই শিশু। তাদেরকে কুমিল্লা মেডিক্যালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার পর রিংকি আক্তার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির এসআই সুজয় কুমার মজুমদার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশু নাজমুল হাসানের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করি। এ সময় অন্যদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে রিংকি আক্তার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের