‘মা-বাবার কলহের জেরে বাড়ি ছাড়ে চার বোন’

কুমিল্লা প্রতিনিধি
০৩ জুন ২০২২, ১২:২৭আপডেট : ০৩ জুন ২০২২, ২২:৩৫

কুমিল্লায় নিখোঁজ চার বোনকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর আগে বৃহস্পতিবার (২ জুন) তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর তারা পিবিআইকে জানিয়েছে, মা-বাবা প্রায়ই ঝগড়া করতেন। এ কারণে বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে চলে যায় তারা।

শুক্রবার (৩ জুন) সকাল ১০টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের পুলিশ পরিদর্শক তৌহিদুল ইসলাম। তিনি বলেন, কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া এলাকা থেকে উদ্ধারের পর চার বোনকে সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা পিবিআইকে জানিয়েছে, তাদের বাবা বদমেজাজি। মা-বাবা প্রায়ই ঝগড়া করতেন। সেদিন সকালেও তাদের ঝগড়া হয়। এ সময় বাবা রাগ করে তাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। পরে বিকালে নানি এসে তাদের নিয়ে যান। 

আরও পড়ুন: ৭ দিন পর নিখোঁজ চার বোনের সন্ধান

পিবিআইকে চার বোন জানায়, পরদিন মাদ্রাসায় যাওয়ার কথা বলে নানির বাড়ি থেকে বের হয়ে নাঙ্গলকোটের ফতেহপুর এলাকায় চলে যায় চার বোন। সেখান থেকে কুমিল্লা সুপার বাসে উঠে জাঙ্গালিয়া এলাকায় যায়। সেখানে অপরিচিত অটোরিকশাচালকের মাধ্যমে হালিমা বেগম (৫০) নামে একজনের এক কক্ষের বাসা ভাড়া নেয়। বাসা ভাড়া নেওয়ার সময় হালিমার সন্দেহ হয়। কিন্তু তাদের নিখোঁজের বিষয়ে কোনও খবর পাননি তিনি। সঙ্গে থাকা টাকায় সেখানে খাবার খায় এবং চলাফেরা করে। এরপর বৃহস্পতিবার তাদের উদ্ধার করে পিবিআই।

আরও পড়ুন: সাত দিনেও ফেরেনি ৪ বোন, অপহরণের শঙ্কা অভিভাবকদের

প্রসঙ্গত, গত ২৬ মে নিখোঁজ হয় চার বোন। তাদের বাড়ি নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামে। তারা স্থানীয় দুটি মাদ্রাসার শিক্ষার্থী। কোথায় সন্ধান না পেয়ে ২৭ মে রাতে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন তাদের বাবা। এ নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবশেষে তাদের সন্ধান পাওয়া যায়।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের