সাংবাদিক ফজলে এলাহীর জামিন

রাঙামাটি প্রতিনিধি
০৮ জুন ২০২২, ১৪:০৮আপডেট : ০৮ জুন ২০২২, ১৪:১৮

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহীর জামিন মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (৮ জুন) দুপুর ১টার দিকে রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাতেমা বেগম মুক্তা তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী বিপ্লব চাকমা বলেন, ‌‘ফজলে এলাহীকে আদালতে তোলা হলে আমরা জামিনের আবেদন করি। তার সামাজিক মর্যাদা ও সাংবাদিকতার বিষয়টি আদালতকে অবহিত করা হয়। এরপর আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। আগামী সাত দিনের মধ্যে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করেছেন।’

আসামিপক্ষের আরেক আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোখতার আহমেদ বলেন, ‘ফজলে এলাহীর বিরুদ্ধে যে ধারায় অভিযোগ আনা হয়েছে, সেটা জামিন যোগ্য। আদালতে আমরা জামিন আবেদন করেছি। আদালত এক হাজার টাকা বন্ডে আমার জিম্মায় জামিন মঞ্জুর করেছেন।’

আরও পড়ুন: ডিসি বাংলো পার্ক নিয়ে সংবাদ প্রকাশের জেরেই গ্রেফতার ফজলে এলাহী

রাঙামাটি জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে সাত কার্য দিবসের মধ্যে উপস্থিত হওয়ার শর্তে ফজলে এলাহীকে জামিন দেওয়া হয়েছে।’

এর আগে মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় সাংবাদিক ফজলে এলাহীকে ডিজিটাল নিরাপত্তার আইনে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতে করা এই মামলার বাদী জেলা মহিলা আওয়ামী সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর কন্যা নাজনীন আনোয়ার নিপূণ। ২০২১ সালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলাটি করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম