সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ জুন ২০২২, ১৭:৪৭আপডেট : ০৮ জুন ২০২২, ১৭:৪৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় নিচে পড়ে মো. বুলবুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মো. হারুনুর রশিদ নামে এক শ্রমিক আহত হয়েছেন। 

বুধবার (৮ জুন) দুপুর ১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সাগরিকা স্টিল শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। বুলবুল ইসলাম (৩৩) নওগাঁর মান্দা উপজেলার নলতৈড় গ্রামের মো. মমতাজ উদ্দীনের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাহাজ কাটার সময় পড়ে গিয়ে আহত হন দুই শ্রমিক। তাদের দুপুরে হাসপাতালে আনা হয়। এর মধ্যে বুলবুলকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। আহত হারুনুর রশিদের চিকিৎসা চলছে।’

চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি মো. সোলাইমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাহাজ কাটার সময় ওপর থেকে নিচে লোহার ওপর পড়ে আহত হন দুই শ্রমিক। গুরুতর অবস্থায় তাদের চমেক হাসপাতালে নিয়ে গেলে বুলবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর শ্রমিক চিকিৎসাধীন।

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি