কুমিল্লায় ৩ কেন্দ্রে নৌকার চেয়ে এগিয়ে টেবিল ঘড়ি

কুমিল্লা প্রতিনিধি
১৫ জুন ২০২২, ১৭:৫৯ আপডেট : ১৫ জুন ২০২২, ১৮:৩৯

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত তিন কেন্দ্রের ফলাফলে পাওয়া গেছে। এই তিন কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মেয়র পদে এগিয়ে রয়েছেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু।

কুমিল্লা সিটির সাবেক দুইবারের এই মেয়র তিন কেন্দ্রে পেয়েছেন ১১৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ১০৯৪ ভোট পেয়েছেন।

বুধবার (১৫ জুন) বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, দুই লাখ ২৯ হাজার ৯২০ ভোটার রয়েছেন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। আর হিজড়া ভোটার দুজন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোটগ্রহণ হয়েছে। 

নির্বাচনে মেয়র পদে পাঁচ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী হয়েছেন। মেয়র পদে পাঁচ প্রার্থী হলেন– আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), রাশেদুল ইসলাম (হাতপাখা) ও কামরুল আহসান বাবুল (হরিণ প্রতীক)।

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টার দিকে ভোটগ্রহণ শেষ হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
সর্বশেষ খবর
শাহজালালে তিন অভিযানে মিললো যা কিছু
শাহজালালে তিন অভিযানে মিললো যা কিছু
এবার গ্যাসক্ষেত্রের পাইপ কেটে গ্যাস চুরির দুঃসাহসিক আয়োজন: বিকট শব্দ, মুহূর্তেই আগুন
এবার গ্যাসক্ষেত্রের পাইপ কেটে গ্যাস চুরির দুঃসাহসিক আয়োজন: বিকট শব্দ, মুহূর্তেই আগুন
রাসায়নিক নিরাপত্তায় বাড়ছে নতুন ঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞরা
রাসায়নিক নিরাপত্তায় বাড়ছে নতুন ঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞরা
কলকাতায় ঐতিহাসিক ম্যাচ, ভারতের জালে ব্রাজিলের চার গোল
কলকাতায় ঐতিহাসিক ম্যাচ, ভারতের জালে ব্রাজিলের চার গোল
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন