দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের ঘোষণা রিফাতের

কুমিল্লা প্রতিনিধি
১৬ জুন ২০২২, ০০:৩১আপডেট : ১৬ জুন ২০২২, ০০:৩৪

কুমিল্লা সিটি করপোরেশন গঠনের পর থেকে দুই মেয়াদেই মেয়র ছিলেন মনিরুল হক সাক্কু। এর আগে কুমিল্লা পৌরসভারও মেয়র ছিলেন তিনি। সবমিলিয়ে ১৭ বছর পর সাক্কু যুগের অবসান ঘটিয়ে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা আরফানুল হক রিফাত। জয়ের পরেই গত ১০ বছরে কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) যেসব ‘দুর্নীতি হয়েছে’, দায়িত্ব গ্রহণের পর প্রথমেই সেসব নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করার ঘোষণা দিয়েছেন তিনি।

ফল ঘোষণার পর জেলা শিল্পকলা একাডেমিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানানোর সময় তিনি এমন ঘোষণা দেন।

রিফাত বলেছেন, ‘আমি প্রথমে ধন্যবাদ জানাই কুমিল্লার মানুষকে যারা ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করেছে। আমি আগেও বলেছি, আবার বলি আমি সিটি করপোরেশনকে দলীয় কার্যালয় বানাবো না। জনগণের জন্য এটি উন্মুক্ত থাকবে।’

কুমিল্লার যানজট, জলাবদ্ধতাসহ বড় বড় যেসব সমস্যা আছে, সেগুলো সমাধানে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। নবনির্বাচিত মেয়র বলেন, ‘এই কুমিল্লা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের কুমিল্লা করবো।’

রিফাত বলেন, ‘সিটি করপোরেশনে গত ১০ বছর যারা দুর্নীতি করেছে সব দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবো আমি; এটা আমার প্রথম দায়িত্ব। আমি কুমিল্লার মানুষকে কথা দিয়েছি। আমি কথা রাখবো।’

কুমিল্লার মানুষের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা ও যানজট উল্লেখ করে রিফাত বলেন, ‘এই দুটি সমস্যার সমাধান করার জন্য আমি এক বছর সময় নেবো। এক বছরের মধ্যে মানুষের এই দুর্ভোগ শেষ করবো। একইসঙ্গে যারা কুমিল্লায় এতদিন দুর্নীতি ও লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

/ইউএস/
সম্পর্কিত
কুসিকস্বপদে বহাল চান বিএনপি ও জামায়াতপন্থি কাউন্সিলররা
ঘুরেফিরে এক জেলায় ১৬ বছর সরকারি কর্মকর্তা
কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার ব্যাংক হিসাব জব্দ
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের