চট্টগ্রামে জলাবদ্ধতার কারণ জানতে কমিটি, বর্ষার মধ্যেই সমাধান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২২ জুন ২০২২, ২১:১৬আপডেট : ২২ জুন ২০২২, ২১:১৬

চট্টগ্রাম মহানগরে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণ বের করে তা সমাধানের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২২ জুন) বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে নগরের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় বলা হয়, অতিবর্ষণের ফলে নগরে জমে থাকা পানি নামতে না পারার মূল কারণ চিহ্নিত করা হবে। পাশাপাশি তা সমাধানের জন্য আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে ক্রাশ প্রোগ্রাম নেওয়া হবে। এর মাধ্যমে চলতি বর্ষা মৌসুমে দীর্ঘ সময় যেন পানি জমে না থাকে সে ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীকে আহ্বায়ক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক, চসিকের বর্জ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতিকে সদস্য করে চার সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটি বৃহস্পতিবার প্রথম সভায় মিলিত হবে।

সম্প্রতি কয়েক দিনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতার বিষয়টি সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ পূর্বক ব্যবস্থা নেবে। এই কর্মকাণ্ডে চট্টগ্রাম সিটি করপোরেশনের জনবল, মেগা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম ওয়াসা সার্বিকভাবে সহযোগিতা করবে।

মেয়র বলেন, সাম্প্রতিক অতিবর্ষণে নগরবাসীর যে ভোগান্তি হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এ ভোগান্তি নিরসনে আজকের এই জরুরি সভা। আমরা এই সভায় সর্বসম্মতিক্রমে একটি কমিটি গঠন করেছি। কমিটি দ্রুতগতিতে সমস্যা চিহ্নিত করে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। আশা করি, এই বর্ষা মৌসুমে আর এরকম ভোগান্তি পোহাতে হবে না।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ বলেন, জলাবদ্ধতা নিরসনে নগরের সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো পরস্পরের প্রতি কোনও দোষারোপ করার সুযোগ নেই। জনভোগান্তিতে মানুষের পাশে দাঁড়িয়ে কী করা প্রয়োজন তা করাই আমাদের প্রধান কর্তব্য।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমান বলেন, চট্টগ্রাম নগরে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে আশু পদক্ষেপ গ্রহণে গঠিত কমিটি দ্রুততার সঙ্গে সমস্যা চিহ্নিত করে জরুরি ভিত্তিতে স্বল্পমেয়াদী ব্যবস্থা নেওয়ার মাধ্যমে জনভোগান্তি রোধ করার জন্য সব সেবা সংস্থাকে একযোগে কাজ করতে হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, সম্প্রতি অতিবর্ষণের কারণে সৃষ্ট দীর্ঘ সময়ের জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীকে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। সামনে আরও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাই জরুরি ভিত্তিতে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে। বে-টার্মিনাল এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ সম্পন্ন হলে চট্টগ্রাম পৃথিবীর অন্যতম একটি বন্দর নগরে রূপান্তরিত হবে। তাই চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে তিনি বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকরণের মাধ্যমে কর্ণফুলী নদীতে মানবসৃষ্ট  বর্জ্য না পড়ার ব্যবস্থা নিতে আহ্বান জানান।

/এফআর/
সম্পর্কিত
ঝড়-বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, উপড়ে পড়েছে গাছ
বৃষ্টির পর গাবতলীতে হাঁটুপানি, বিপাকে ক্রেতা-বিক্রেতা
তুমুল বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তি
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ