প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, যুবক গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
২৬ জুন ২০২২, ১৫:৪৪আপডেট : ২৬ জুন ২০২২, ১৬:৫৯

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আব্দুল হাই (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৫ জুন) নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ। আব্দুল হাইয়ের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার মূলপাড়া এলাকায়। তিনি ওই এলাকার হাফেজ আহমদের ছেলে।

পুলিশ জানায়, ২৩ জুন ‘ফরিদগঞ্জের মাটি’ নামে একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকিসহ স্ট্যাটাস দেওয়া হয়। পরে চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশে ফরিদগঞ্জ থানা পুলিশ বিষয়টি প্রাথমিক তদন্ত করে। এ বিষয়ে ওই এলাকার হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়মিত মামলা করা হয়। পুলিশ তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতারে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালায়। শনিবার ফরিদগঞ্জ থানা পুলিশের তদন্ত কর্মকর্তা এস আই নুরুল ইসলাম, এএসআই নাঈম ইসলাম গোপনে খবর পেয়ে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন প্রধানমন্ত্রীকে কটূক্তি ও হত্যার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় সে। আমরা বিষয়টি জানতে পেরে তাকে গ্রেফতার করেছি। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী