ব্রাহ্মণবাড়িয়ায় ২ দিন গ্যাসের চাপ কম থাকবে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ জুলাই ২০২২, ২২:২৩আপডেট : ০১ জুলাই ২০২২, ২২:২৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধীনে আগামী দুই দিন চার লেন সড়কের গ্যাস সংযোগের পাইপ স্থানান্তরের কাজ চলবে। এতে শনি ও রবিবার (২ ও ৩ জুলাই) জেলা শহরের কাউতলী ও ভাদুঘর এলাকাসহ শহরের আবাসিক ও শিল্প কলকারখানায় গ্যাসের চাপ কম থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন সড়কের নির্মাণ কাজ চলছে। এই চার লেন সড়কের জেলা শহরের কাউতলী থেকে পুনিয়াউট পর্যন্ত গ্যাস সংযোগের লাইন স্থানান্তর করা হবে। এতে শনি ও রোববার কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একটি কারিগরি দল এই গ্যাস সংযোগের পাইন লাইন স্থানান্তর করবেন। 
এতে জেলা শহরের কাউতলী ও ভাদুঘরসহ আশপাশ এলাকার আবাসিক ও শিল্প কলকারখানায় গ্যাসের চাপ কম থাকার সম্ভাবনা রয়েছে। তবে গ্যাস সরবরাহের বিকল্প সংযোগ লাইন থাকায় তেমন সমস্যা হবে বলে জেলা বাখরাবাদ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ব্যবস্থাপক মনিরুল ইসলাম বলেন, কুমিল্লা বাখরাবাদের একটি কারিগরি দল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন সড়কের কাউতলী থেকে পুনিয়াউট পর্যন্ত গ্যাস লাইনের পাইপ স্থানান্তরের কাজ করবে। কারিগরি দল দুই দিনের সময় নিয়েছে। তবে দুই দিন লাগবে না, একদিনেই কাজ হয়ে যাবে আশা করছি।

তিনি বলেন, গ্যাস লাইনের কাজের জন্য শিল্পপ্রতিষ্ঠান ও বাসা বাড়িতে গ্যাসের চাপ একটু কম থাকবে। বিশেষ করে কাউতলী ও ভাদুঘরের আশপাশ এলাকায় চাপ কম থাকার সম্ভাবনা বেশি রয়েছে। বাকি এলাকায় গ্যাস পাবে- কিন্তু একটু কম পাবেন। গ্যাসের সংযোগের আরেকটি লাইন রয়েছে। তাই তেমন সমস্যা হবে না।

/এফআর/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ