২৭০ টাকার ট্রেনের টিকিট ৬০০ টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ জুলাই ২০২২, ২৩:১৬আপডেট : ০২ জুলাই ২০২২, ২৩:১৬

চট্টগ্রামে ২৭০ টাকার ট্রেনের টিকিট ৬০০ টাকায় বিক্রির সময় একজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। শনিবার (২ জুলাই) বিকালে চট্টগ্রাম রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। 

তার নাম আব্দুর রহমান (৩০)। তিনি কুমিল্লা জেলার লাকসাম থানাধীন মো. ইউনুছ আলীর ছেলে। তার কাছ থেকে মহানগর গোধুলী এক্সপ্রেস ট্রেনের চট্টগ্রাম থেকে ভৈরব বাজার পর্যন্ত পাঁচটি টিকিট উদ্ধার করা হয়।

চট্টগ্রাম রেল স্টেশনের নিরাপত্তা বাহিনীর প্রধান ইন্সপেক্টর সালামত উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহানগর গোধুলী এক্সপ্রেস ট্রেনের চট্টগ্রাম থেকে ভৈরব বাজার পর্যন্ত একটি টিকিটের মূল্য ২৭০ টাকা করে। অথচ গ্রেফতার ব্যক্তি প্রতি টিকিট প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা করে বিক্রির চেষ্টা করছিলেন। তাকে পাঁচটি টিকিটসহ হাতেনাতে আটক করা হয়েছে। তাকে রেলওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে মামলা দেওয়া হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম