ফেল নয়, বাছাই করে শিক্ষার্থী নিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
০৭ জুলাই ২০২২, ০৩:১৪আপডেট : ০৭ জুলাই ২০২২, ০৮:৪৭

বাদ দিয়ে কিংবা ফেল করিয়ে নয়, বিশ্ববিদ্যালয়গুলো আসন অনুযায়ী বাছাই করে শিক্ষার্থী নিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো ফেল করাচ্ছে, তা কিন্তু সঠিক নয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আসন অনুযায়ী ধারণক্ষমতা রয়েছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়েছে। সেই পরীক্ষায় তারা কতজনকে নেবে তা বাছাই করে নিচ্ছে। যারা বাছাই হচ্ছে না, তার মানে তারা অকৃতকার্য হচ্ছে, পরীক্ষায় কোনও প্রশ্নের উত্তর দিতে পারছে না, বিষয়টি এমন নয়। এত শিক্ষার্থীকে বাদ দেওয়া হয়েছে, কথাটি ভুল। আসল কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো আসন অনুযায়ী শিক্ষার্থী বাছাই করে নিয়েছে। বাকিরা অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে।

বুধবার (৬ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর সফরকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, বন্যায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বন্যায় যেসব শিক্ষার্থীর বই নষ্ট হয়েছে, তাদের তালিকা করে বই দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হেলাল হোসাইন প্রমুখ।

/এএম/ইউএস/
সম্পর্কিত
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
১০ বছর স্কুলিংয়ে এসএসসি, ১২ বছরে এইচএসসি: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম