হত্যা মামলায় সাক্ষ্য দিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিয়াকত

কক্সবাজার প্রতিনিধি
১৭ জুলাই ২০২২, ১৬:১৬আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৮:৫৬

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকত আলী একটি হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন। রবিবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুনের আদালতে তাকে হাজির করা হয়।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ফরিদুল আলম জানান, ২০১৯ সালের ২৭ জুলাই কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালীর বাইল্যাছড়া এলাকার আবদুল করিমকে শত্রুতার জেরে একই এলাকার মঞ্জুর প্রকাশ (৪৫) ও তার স্ত্রী আমিনা খাতুন (৪০) এবং তাদের ছেলে মো. ফোরকান (২৬) মিলে মাথায় আঘাত করে হত্যা করে। ওই মামলায় সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকত আলী তদন্তকারী কর্মকর্তা ছিলেন। সে হিসেবে আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে কারাগারে পাঠানো হয়।

কক্সবাজার কারাগারের ডেপুটি জেলার মো. মনির হোসেন জানান, টেকনাফের একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। গত ১৫ জুলাই কাশিমপুর উচ্চ নিরাপত্তা কারাগার থেকে তাকে কক্সবাজার কারাগারে আনা হয়। লিয়াকত আলী মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। চলতি বছরের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত মামলার প্রধান আসামি সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলায় ছয় জনের যাবজ্জীবন ও বাকিদের খালাস দিয়েছিলেন বিচারক।

/এফআর/
সম্পর্কিত
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
সর্বশেষ খবর
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
ভারতের জেন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জেন-জিও কি সরকার উৎখাতের পথে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু