মধ্যরাতে বাড়িতে ঢুকে দিনমজুরকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জুলাই ২০২২, ১৪:৩৫আপডেট : ২০ জুলাই ২০২২, ১৪:৩৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাড়িতে ঢুকে মো. এনাম (৩০) নামে এক দিনমজুরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৯ জুলাই) রাত ১২টায় উপজেলার পদুয়া ইউনিয়নের আজিম গর মহিষের বাম এলাকায় এ ঘটনা ঘটে। এনাম ওই এলাকার আহমদ মিয়ার ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য হোসেনুজ্জামান বাচ্চু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মধ্যরাতে একদল দুর্বৃত্ত এনামের বাড়িতে হামলা চালায়। তাকে মারধর করে তারা। প্রাণে বাঁচতে একপর্যায়ে পালিয়ে প্রতিবেশীর বাড়ির খাটের নিচে  লুকিয়ে পড়েন এনাম। সেখানে গিয়ে সন্ত্রাসীরা তার মাথা ও ঘাড়ে দুটি গুলি করে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।   

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি