ধ্বংস করা হলো ১৭ কোটি টাকার মাদক 

ফেনী প্রতিনিধি
২৭ জুলাই ২০২২, ১৬:৫২আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৬:৫৮

ফেনীর বিভিন্ন সীমান্ত দিয়ে গত সাড়ে চার বছরে আসা প্রায় ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৭ জুলাই) দুপুরে ফেনী বিজিবি ব্যাটালিয়ন সদর দফতর জায়লস্করে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল একেএম আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে তিন হাজার ২২৩ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ, ৯ হাজার ৩৬৪ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ২২১ বোতল হুইস্কি, ৬৮৮ বোতল বিয়ার, ১৬ হাজার ৪৭৯ পিস ইয়াবা, ৫১৫ কেজি গাঁজা এবং নেশা জাতীয় ট্যাবলেট ১৩ লাখ ৮৩ হাজার পিস। 

২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ফেনীর বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা এসব মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

এদিকে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে বিজিবির তৎপরতা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম। 

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি নিজাম হাজারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির উপ-মহাপরিচালক সেক্টর কমান্ডার কুমিল্লা, কর্নেল মারুফুল আবেদীন প্রমুখ।

 

/টিটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম