প্রদীপ-চুমকির মামলার রায় যুগান্তকারী: দুদকের আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৭ জুলাই ২০২২, ১৭:০৪আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৭:৫২

দুদকের করা মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে ২০ বছর ও তার স্ত্রী চুমকি কারনের ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৭ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদ এই রায় ঘোষণা করেন।

রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন দুই আসামি। একইসঙ্গে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিদের আইনজীবী। উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন তারা। অন্যদিকে, সন্তোষ প্রকাশ করে ‘যুগান্তকারী রায়’ বলে উল্লেখ করেছেন দুদক আইনজীবী।

আসামিপক্ষের আইনজীবী সমীর দাশগুপ্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ রায়ে আমরা ন্যায়বিচার পাইনি। ঘোষিত রায়ে আমরা সংক্ষুব্ধ ও অসন্তুষ্ট। রায়ের কপি হাতে পাওয়ার পর উচ্চ আদালতে আপিল করা হবে। আশা করছি উচ্চ আদালতে ন্যায়বিচার পাবো।’

তবে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন দুদক আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রদীপ কুমার দাশ পুলিশের ওসি ছিলেন। সরকারি চাকরি করে অবৈধ সম্পদ অর্জন করে স্ত্রীর নামে অর্থসম্পদ করেছেন। আদালতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে আদালত প্রদীপ কুমার দাশকে ২০ বছর ও স্ত্রী চুমকি কারনকে ২১ বছর কারাদণ্ড দিয়েছেন। এটি একটি যুগান্তকারী রায়। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’

২০২০ সালের ২৩ আগস্ট প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন এ মামলা করেন।

মামলায় তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০২১ সালের ২৬ জুলাই প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। ওই বছরের এক সেপ্টেম্বর এই মামলার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। মামলার পর থেকে পলাতক ছিলেন চুমকি। গত ২৩ মে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে আগেই মৃত্যুদণ্ডের রায় দেন কক্সবাজার আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রদীপ ও দুদকের মামলায় তার স্ত্রী চুমকি কারন এতদিন কারাগারেই ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
সর্বশেষ খবর
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার