প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় ছাত্রদল নেতা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
২৮ জুলাই ২০২২, ১৮:১৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:১৯

প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে আওয়ামী লীগ নেতার করা মামলায় কক্সবাজারের পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসাইনকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গরবার (২৬ জুলাই) গভীর রাতে চট্টগ্রাম শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে পেকুয়া থানায় সোপর্দ করে র‍্যাব-৭।

গ্রেফতার ফরহাদ হোসাইন পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা এলাকার মৃত মাস্টার নুরুল হোসাইনের ছেলে।

জানা গেছে, গত ১৬ জুলাই পেকুয়ার মগনামা ইউনিয়ন মহিলা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে ক্ষমতাসীন দলের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়।

ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। সভায় নেতৃবৃন্দরা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি তোলেন। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম বাদী হয়ে ইকবাল হোসাইন, ফরহাদ হোসাইন, মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরীসহ পাঁচ জনকে আসামি করে পেকুয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফরহাদ আলী বলেন, বুধবার বিকালে র‍্যাবের হাতে আটক আসামিকে থানা হেফাজতে দিয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী