রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, পুলিশ সদস্য গুলিবিদ্ধ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০২ আগস্ট ২০২২, ১৭:১৮আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৭:১৮

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া মৌচনী রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে কাউসার আহমেদ (২৮) নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে ওই ক্যাম্পের জাগির ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। কাউসার আহমেদ এপিবিএন-১৬ এর মৌচনী ক্যাম্প পুলিশ ফাঁড়ির কনস্টেবল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৌচনী ক্যাম্পের এইচ ব্লকের জাগিরের ডেইল নামক স্থানে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এ সময় পাহাড়ি রোহিঙ্গা ও চাকমাদের একটি সন্ত্রাসী গ্রুপের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কনেস্টেবল কাউসার গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ক্যাম্প হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় পুলিশ সেখানে অভিযান অব্যাহত রেখেছে।

এ বিষয়ে এপিবিএন-১৬ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) হাসান বারী নুর জানান, সন্ত্রাসীদের গুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
হোয়াইট হাউজের কাছে গোলাগুলি: বন্দুকধারী নিহত, ট্রাম্প অক্ষত
সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফ গোলাগুলি  
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি