একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেলো বাবার

কুমিল্লা প্রতিনিধি
১২ আগস্ট ২০২২, ১১:৪০আপডেট : ১২ আগস্ট ২০২২, ১১:৪০

কুমিল্লার বরুড়া উপজেলায় ছেলের ছুরিকাঘাতে আহত জুলহাস মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ৭ আগস্ট জুলহাস মোল্লার পিঠে ছুরিকাঘাত করেন একমাত্র ছেলে লিমন মোল্লা। তাদের বাড়ি উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা গ্রামে। জুলহাস ওই বাড়ির মৃত আব্দুল হালিম মোল্লার ছোট ছেলে।  

জানা গেছে, গত ৭ আগস্ট জুলহাস মোল্লা ও তার স্ত্রী রুপা আক্তার ঝগড়া করছিলেন। এ সময় তাদের একমাত্র ছেলে লিমন বাবার পিঠে ছুরি দিয়ে আঘাত করেন। রবিবার তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

কুমিল্লা মেডিক্যালের জরুরি বিভাগের আবাসিক সার্জন নাফিস ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‌‘জুলহাস মোল্লার কোমরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। আমরা চিকিৎসা দিয়েছি। কিন্তু তার আঘাতটা বেশি ছিল। এ কারণে তাকে বাঁচানো যায়নি।’

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। গতকাল রাতে লোকটা মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের