থেমে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ আগস্ট ২০২২, ১৫:৪২আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৫:৪২

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়কে থেমে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় মো. ফোরকান (৪০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন। 

শুক্রবার (১২ আগস্ট) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফোরকান দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের চালক। তিনি বোয়ালখালী উপজেলার জালাল আহম্মদের ছেলে। আহতরা হলেন—মো. শহিদুল্লাহ (৫৫), জাহানারা বেগম (৪৫) ও আরাফাত হোসেন (২২)। তাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি প্রাইভেটকার নোয়াখালী থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাড়বকুণ্ড এলাকায় সড়কে থেমে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয় ওই প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই চালক ফোরকান মারা যান। আহত হন প্রাইভেটকারে থাকা তিন যাত্রী। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করা হয়।

আহতদের প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের