খেলতে খেলতে ৫ তলা থেকে লাফ, প্রাণ গেলো দুজনের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ আগস্ট ২০২২, ১৯:০৮আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৯:০৮

চট্টগ্রামে পাঁচতলা ভবন থেকে চাকতাই খালে লাফিয়ে পড়া দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় জোয়ারের সময় খাতুনগঞ্জের সোনামিয়ার বিল্ডিং থেকে লাফ দিলে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন- বাকলিয়া থানাধীন মহাজন পাড়া এলাকার আলী আহমেদের ছেলে মামুন (১৮) ও একই এলাকার মাহবুব উদ্দিনের ছেলে হৃদয় (১৩)।

বাকলিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোসল করার সময় তারা পাশের একটি পাঁচ তলা ভবনের ছাদ থেকে খেলার ছলে খালে লাফ দেয়। এতে তারা খালের কাদার আটকে ও আঘাত পেয়ে মারা যায়। ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।’

বাকলিয়া থানার ওসি মো. আব্দুর রহিম বলেন, ‘ভবন থেকে চাকতাই খালে লাফ দিয়ে দুজন মারা গেছে। তাদের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী