ধান রোপণের সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
১৫ আগস্ট ২০২২, ১৩:০০আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৩:০০

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ্রাঘাতে নজরুল ইসলাম (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন দুই কৃষক।

রবিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলার চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম ওই গ্রামের খুরশিদ মাঝি বাড়ির আবদুল মালেকের ছেলে। 

আহতরা হলেন—একই গ্রামের মো. হারুন (৩৫) ও মাসুদ (২৮)। তাদের নোয়াখালী সদরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, সকালে পশ্চিম চরবাটা গ্রামের একটি কৃষি জমিতে তিন কৃষক ধানের চারা রোপণ করছিলেন। এ সময় বজ্রাঘাতে তিন কৃষক আহত হন। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে নজরুল ইসলাম মারা যান। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী